শাহরুখপুত্র আরিয়ান খান
বিনোদন

জামিনের দেখা পেলেন শাহরুখপুত্র

বিনোদন ডেস্ক: তিন সপ্তাহ জেলে থাকার পর মাদক মামলায় অবশেষে জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে মুম্বাই হাইকোর্ট আরিয়ানের জামিন আদেশ দেন।

গতকাল আদালত আরিয়ানের জামিনের রায় শোনাতে না পারলে আরিয়ানের মাদককাণ্ড মামলার শুনানির মুলতবি রেখেছিলেন হাইকোর্ট। ফলে তিনদিনের দীর্ঘ জেরা শেষে আজ বিকেলে জামিন দেন আদালত।

নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) শুরু থেকেই আরিয়ানের জামিনের বিরোধিতা করে আসছিলো। হাইকোর্টে আরিয়ানের জামিনের বিরোধিতা করে এনসিবির আইনজীবী বলেন, এই মাদক মামলার তদন্ত চলছে। তাই আরিয়ান জেলের বাইরে বের হলে সাক্ষ্য-প্রমাণ লোপাট হতে পারে। এনসিবির পক্ষ থেকে দাবি করা হয়, ইতিমধ্যে পূজা দদলানি (শাহরুখ খানের ব্যবস্থাপক) এই মামলার সাক্ষীদের সঙ্গে দেখা করে তাদের প্রভাবিত করার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, ২ অক্টোবর রাতে মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরি থেকে আটক করা হয় আরিয়ানকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর গ্রেফতার দেখায় এনসিসি। এরপর বারবার জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেন নিম্ন আদালত।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজ...

গাজায় চরম স্বাস্থ্য সংকট

ইসরায়েল থেকে গাজায় জীবনরক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গ এবং জরুরি চিকিৎসাসামগ্র...

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহার

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেত...

মিটার চুরি করে বিকাশে টাকা আদায়, গ্রেপ্তার ২

সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক মিটার চুরি...

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময়সীমা নির্ধারণ

জরিমানা ছাড়াই গাড়ির লাইসেন্স করার সূবর্ণ সুযোগ দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা