বিনোদন

মাকে হত্যাচেষ্টা মামলার আসামি সাজু

কুড়িগ্রাম প্রতিনিধি: ক্লোজআপ ওয়ান তারকা সাজু আহমেদের (৩৫) বিরুদ্ধে তার মাকে হত্যাচেষ্টার অভিযোগে মামা হয়েছে। উলিপুর থানার ওসি মো. ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজুর বিরুদ্ধে অভিযোগ, তিনি পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা এবং টাকার জন্য মা রানীজান বেগমকে (৬৫) হত্যার উদ্দেশে মাথায় আঘাত করেন।

ওসি জানান, হাসপাতালে চিকিৎসাধীন সাজুর মা রানীজান বেগম শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে থানায় অভিযোগ করতে বলেন। অভিযোগটি সাজুর বড় বোন আঞ্জুমান আরা বেগম থানায় পৌঁছে দেন। এরপর তদন্তের জন্য থানার এসআই মো. আনিসুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই মামলা রেকর্ড করা হয়েছে।

ওসি বলেন, হত্যার উদ্দেশ্যে গুরুতর জখমের অপরাধে দণ্ডবিধির ৩২৩, ৩২৬ ও ৩০৭ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। মামলার একমাত্র আসামি হচ্ছেন সাজু আহমেদ।

এদিকে সাজুর মা রানীজান বেগম জেলা সদরের জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি বিভাগের ৬ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর বেডে চিকিৎসাধীন। তিনি গত শুক্রবার বিকেল ৩টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার বলেন, সাজুর মায়ের মাথার সামনের দিকে ৭টি সেলাই লেগেছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা