বিনোদন

করোনায় বন্ধ হচ্ছে অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিং!

বিনোদন ডেস্ক:

সিনেমায় দর্শকদের আকর্ষণ বাড়ানোর জন্য অন্তরঙ্গ দৃশ্যের প্রয়োজন হয়। সেই দৃশ্য ঘিরে বহু সময়েই আপত্তি তুলে সেন্সর বোর্ড। এবার সেন্সর নয়, কোভিড-১৯এর কারণে পরবর্তী পর্যায়ে শ্যুটিং করার ধরণ পাল্টে যেতে চলেছে।

গত ১১ মের ফিল্ম ডিভিশনের বৈঠকের পর এমনই তথ্য প্রকাশ্যে আসছে।

জানা গেছে, ১১ মে বিশ্বের ২০ দেশের ফিল্ম ডিভিশনের প্রতিনিধিরা একটি বৈঠকে বসেন। সেখানে স্থির হয় যে, করোনার আবহে পরবর্তী পর্যায়ের দুনিয়ায় শ্যুটিং এর ক্ষেত্রে একাধিক শর্ত পালন করতে হতে পারে শ্যুটিং ইউনিটকে।

সেক্ষেত্রে ঘনিষ্ঠ, অন্তরঙ্গ দৃশ্য ছবি থেকে বাদ যেতে পারে। এমন দৃশ্যের শ্যুটিং বন্ধ করার কথা ভাবছে ফিল্ম ডিভিশনগগুলি। কারণ, শ্যুটিং এর সময়ের ঘনিষ্ঠতায় যদি কভিড-১৯ ছড়ায় তাহলে বিপর্যয় বাড়তে পারে।

এছাড়া প্রতিদিনের শ্যুটিং এ প্রচুর দিন মজুর কাজ করেন, তাঁদের নিরাপত্তা সহ আউটডোর শ্যুটিং এর ক্ষেত্রের একাধিক নিরাপত্তার কথা ভেবে ফিল্ম ডিভিশনগুলি শ্যুটিং চালুর আগে একাধিক গাইডলাইন দিতে পারে বলে জানা গেছে ।

এক্ষেত্রে একজোট হয়েছে ভারত, ব্রিটেনসহ বিশ্বের ২০ টি দেশ। ফিল্মের শ্যুটিংকে কেন্দ্র করে বড় সিদ্ধান্তের পথে এগিয়ে যেতে পারে দেশগুলো। সূত্র : ওয়ান ইন্ডিয়া

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা