বিনোদন
অপু বিশ্বাসের নতুন ছবি

নায়ক জায়েদ, থাকছেন ঋতুপর্ণাও

বিনোদন ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন ছবির নাম ‘জখম’। আর এ ছবিতে নায়ক হলেন জায়েদ খান। বাড়তি চমক হিসেবে থাকছেন কলকাতার ঋতুপর্ণা সেন। অপু, জায়েদ ও ঋতুপর্ণাকে নিয়ে ‘জখম’ ছবিটি বানাবেন অপূর্ব রানা। প্রযোজনা করবেন সেলিম খান, শাপলা মিডিয়া থেকে।

প্রতিষ্ঠানটির সিনেবাজ অ্যাপ লঞ্চিং অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জখম ছবির ঘোষণা দেন।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অভিনেতা জাহিদ হাসান, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলন, ড্যানি সিডাক, মাহিয়া মাহি, বিপাশা কবির, পরিচালক সোহানুর রহমান সোহান, শান্ত খান, দীঘিসহ অনেকে।

জখম ছবিটি নিয়ে পরিচালক অপূর্ব রানা চ্যানেল আই অনলাইনকে জানান, ঈদের পরে করোনা পরিস্থিতি কিছুটা কমলেই শুরু হবে। শিল্পীদের চূড়ান্ত করা হয়েছে এবং চুক্তিবদ্ধ করানো হয়েছে। পাশাপাশি বর্তমানে গল্পের কাজ চলছে। যতদ্রুত সম্ভব আমরা শুটিং শুরু করবো।

পপরিচালক আরও বলেন, জায়েদ খানকে তিনটি লুকে দেখা যাবে। তিনি ঘোষণা দেয়া ক্ষত ছবিতে যে লুক প্রকাশ করেছিলেন সেটি ছাড়া আরও দুই লুকে জায়েদ খানকে দেখা যাবে।

জায়েদ খান বলেন, থ্রিলার অ্যাকশ্যান ধাঁচের ছবি জখম। লুকে বৈচিত্র্য থাকবে আপাতত এটুকু বলতে পারি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা