বিনোদন

৪৭-এ সুপার ফিট মালাইকা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বয়স ৪৭ বছর। এ বয়সেও নিজের রূপে যে কাউকে ঘায়েল করতে পারেন তিনি। নিজের স্বাস্থ্য সচেতনতার জন্য বেশ প্রশংসিত এই বলি তারকা। এবার ফিট থাকার সিক্রেট ফাঁস করলেন অরোরা।

মালাইকা বলেন, আমি খাওয়ার ব্যাপারে নিয়মিতভাবে সংযম করি। আমি সকালে কিছু খাই না, কারণ রাতের খাবার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে শেষ করি। সুতরাং ১৬ থেক ১৮ ঘণ্টা খাওয়া থেকে বিরত থাকি। প্রচুর তরল খাবারের মাধ্যমে দিন শুরু করি। এগুলো গরম পানি, ঘি, নারকেল তেল– অনেক কিছুই হতে পারে। শুধু পানি, জিরা পানি, লেবু পানিও হতে পারে। এগুলো সবগুলোই আমি পান করি। এরপর বাদাম দিয়ে আমার খাবারের পর্ব শুরু করি। আমার কাছে কয়েক রকম বাদামের মিশ্রণ রয়েছে।

দুপুর ও রাতের খাবার প্রসঙ্গে তিনি বলেন, দুপুরের খাবারে আমি পরিমিত খাবার খাই। অনেক কার্বোহাইড্রেড ও ফ্যাট জাতীয় খাবার থাকে। সন্ধ্যায় স্বাস্থ্যকর খাবার দিয়ে নাস্তা করি। সাতটার মধ্যে ডিনার করে ফেলি। এই সময় সবজি, মাংস, ডিম ও ডাল থাকে। সাতটার পর আমি আর কিছু খাই না। এই হচ্ছে ফিট থাকার সিক্রেট।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা