বিনোদন

কানে তারকাদের জমকালো পোশাক

বিনোদন ডেস্ক : করোনা মহামারির কারণে গত বছর কানের আয়োজন বাতিল করা হয়। তাই এ বছর সবার নজর ছিল কানের ৭৪তম আসরের আকর্ষণীয় আয়োজনের দিকে। এতে হলিউডের তারকারা রেড কার্পেটে এসেছিল প্রচলিত সর্বাধুনিক ফ্যাশনে।

জেনে নেয়া যাক কানের লাল গালিচায় শোভা বাড়ানো এমনই কিছু তারকার পোশাক সম্পর্কে-

বেলা হাদিদ : সুপার এই মডেল একটি প্রাচীন ‘জিন পল গালটিয়ার গাউন’ পরেছিলেন, এর সঙ্গে তার ঘাড়ে পেঁচানো ছিল কালো রঙের একটি ওড়না। তার গয়নায় শোভা পেয়েছে নাশপাতি আকারের হীরের কানের দুল, একটি হীরার আংটি এবং হার্ট আকৃতির একটি রুবি রিং।

লোরেনা রে : জার্মান এই মডেল রূপার ডোরাকাটা পালকযুক্ত একটি ‘ন্যুড এলি সাব হাই-লো’ পোশাকে ঝকমকে হয়ে সেজেছিলেন।

কার্লা ব্রুনি : কার্লা সেলিনের ঝকমকে একটি বেবি ব্লু রঙের ‘সিঙ্গল স্ট্র্যাপড গাউন’ পরেছিলেন এবং সঙ্গে ছিল ম্যাচিং ঝকমকে ব্রেসলেট।

ফ্রেডরিক বেল : এই অভিনেত্রী-মডেলকে দেখা গেছে ফিতাহীন ফ্লোয়িং স্লিভের বেবি পিংক রঙের ‘ইয়ানিনা কৌচার গাউনে’। তিনি একটি ওয়ার্র্ম পিংক রঙের স্বর্ণের দুলে নিজের সাজকে পূর্ণতা দিয়েছেন।

জেসিকা চেস্টাইন : অফ-শোল্ডার ‘ক্রিশ্চিয়ান ডায়ার লেইস গাউনে’ জেসিকাকে খুব সুন্দর লাগছিল। গয়নাতে তিনি পরেছিলেন একটি মসৃন হীরা এবং রুবি নেকলেস।

এলেনা লেনিনা : এলেনা ট্রিলিং হাতার একটি ‘অল-সিলভার গাউনে’ এসেছিলেন গালিচায়। এ ছাড়া তার পরিধানে ছিল একটি চকচকে স্বর্ণের হ্যাট।

জোডি ফস্টার : জোডি ফস্টার রৌপ্য মোড়ানো একটি ‘সাদা গিভেঞ্চি’ পোশাক পরেছিলেন। পাশাপাশি নুড়ির মতো কানের দুল এবং ককটেল রিং ছিল তার গয়নায়।

ক্যাট গ্রাহাম : একটি সবুজ ‘ইট্রো পাইসলে-প্যাটার্নের’ পোশাকে এবং ‘পোমেলাটো’ গয়নায় লাল গালিচার শোভা বাড়িয়েছেন গ্রাহাম।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা