বিনোদন

আমি সম্পূর্ণ সুস্থ আছি: নাসিরুদ্দিন

বিনোদন ডেস্ক:

বলিউডে কালো ছায়া নেমে এসেছে একের পর এক মৃত্যুতে। প্রথমে ইরফান খান আর ঠিক পরের দিন ঋষি কাপুর। মানুষ আতঙ্কিত!

এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় গতকাল খবর ছড়ায়, নাসিরুদ্দিন শাহ হাসপাতালে ভর্তি। অবশ্য নাসিরুদ্দিন নিজেই পরে সোশ্যাল মিডিয়ায় জানান, “যারা আমার স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন। ভাবছেন আমি হাসপাতালে তাদের জানাচ্ছি, আমি সম্পূর্ণ সুস্থ আছি।”

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে নাসিরুদ্দিনের স্ত্রী রত্না পাঠকও বলেন, “আমরা সবাই ভাল আছি, ঠিক আছি।”

নাসিরের পুত্র ভিভান শাহ টুইটে জানান, “বাবার অসুস্থতা বা মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা। বাবা ভাল আছেন। ইরফান ভাই আর চিন্টুজির জন্য প্রার্থনা করছেন। ওদের দু’জনকেই খুব মিস করছেন বাবা। ওদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।”

শুক্রবার (১ মে) সকালে নাসিরুদ্দিন শাহের ভাইজি সায়রা শাহ হালিম জানান, তার কাকা নাসিরুদ্দিন শাহ ভালো আছেন। কাকিমা রত্না পাঠক শাহের সঙ্গে বাড়িতেই রয়েছেন তিনি। নাসিরুদ্দিনের হাসপাতালে ভর্তি নিয়ে যে খবর ছড়ায়, তা অহেতুক গুজব ছাড়া অন্য কিছু নয় বলে স্পষ্ট জানান সায়রা।

শুক্রবার সকালে (১ মে) সায়রার বাবার সঙ্গে নাসিরুদ্দিন শাহের সঙ্গে কথা হয়েছে। মুম্বাইয়ের বাড়িতে নাসিরুদ্দিন শাহ সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন বলেই সংবাদমাধ্যমকে জানান বর্ষীয়ান অভিনেতার ভাইজি।

শুধু নাসিরুদ্দিন শাহ নয়, মিঠুন চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কেও অসুস্থতার যে গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় তাও সম্পূর্ণ ভিত্তিহীন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

অবশেষে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

২৩ বছর পর আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে...

কী কী কারণে বাড়তে পারে মানসিক চাপ? জেনে নিন এখনই 

স্ট্রেস বা মানসিক চাপ জীবনের স্বাভাবিক একটি অংশ। অনেক ক্ষেত্রে এটি মানুষকে কা...

 বড়পুকুরিয়ায় কৃষিজমিতে গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা

দেশের একমাত্র ভূগর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগেই দিনাজপুরের পার্...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা