বিনোদন

হলিউডে অভিষেক হচ্ছে জ্যাকুলিনের

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের রুপ ও নাচের সুনাম চারদিকে৷ 'আলাদিন' দিয়ে বলিউডে যাত্রা শুরু এই শ্রীলঙ্কান সুন্দরীর। এরপর 'রেস' এবং 'কিক' - এর মতো সিনেমাগুলো দিয়ে খ্যাতি পান৷ বর্তমান সময়ে বলিউডের অভিনেত্রীদের মাঝে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে বিবেচিত হন জ্যাকুলিন।

সামনেই সাইফ আলী খানের বিপরীতে 'ভূত পুলিশ' নামক একটি হরর ঘরনার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

এরমধ্যে গুঞ্জন, খুব শিগগিরই হলিউডের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। সম্প্রতি ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, সেই সিনেমার শুটিংয়েও নাকি যোগ দিয়েছেন তিনি।

সেখানে আরও বলা হয়, মেয়েদের একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে জ্যাকুলিনের প্রথম হলিউড সিনেমা। নারীকেন্দ্রিক এই সিনেমায় পুলিশের ভূমিকায় দেখা মিলবে তার। সিনেমাটিতে আরও অন্ত্ররভূক্ত হতে পারেন নেপালিয়ান মডেল আঞ্জালি লামা।

প্রসঙ্গত, করোনায় বেশ বাজে সময় পার করছে ভারত। বন্ধ হয়ে গেছে দেশটির প্রায় সিনেমা হল। এক মাস বন্ধ রয়েছে সকল প্রকার সিনেমার শুটিংয়ের কাজও। তাই জ্যাকুলিনের 'ভূত পুলিশ' সিনেমাটি আটকে আছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা