বিনোদন

সাংবাদিককে নোবেলের হুমকি, থানায় জিডি

বিনোদন ডেস্ক : দেশের একটি বেসকারি টেলিভিশনের বিনোদন বিভাগের সাংবাদিক আল কাছিরকে অপহরণের হুমকি দেওয়ায় আলোচিত-সমালোচিত গায়ক নোবেলের বিরুদ্ধে থানায় জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে।

সোমবার (১৭ মে) দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে রাজধানীর কলাবাগান থানায় জিডিটি করা হয়। যার নাম্বার ৭০৩।

ডায়েরিতে উল্লেখ করা হয়, ভারতের জি বাংলার রিয়েলিটি শো থেকে আলোচনায় আসে মাইনুল আহসান নোবেল, পিতা: মোজাফফর হোসেন নান্নু, বর্তমান ঠিকানা: বাসা-৫০ (রোজ গার্ডেন), সড়ক-৩, ব্লক-ডি, মহানগর প্রজেক্ট, ঢাকা। পরিচিতি পাওয়ার পর একাধিক বিতর্কের সঙ্গে নিজেকে জড়িয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, দেশের স্বনামধন্য সঙ্গীতশিল্পীদের নিয়ে বিভিন্ন সময় নিজের ভেরিফায়েড ফেসবুকে (Noble Man) আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন। সম্প্রতি নগরবাউল জেমস, জনপ্রিয় সুরকার ইথুন বাবু এবং সঙ্গীতশিল্পী তাপসকে নিয়েও কূরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন।

সবশেষ নোবেল তার ফেসুবকে নিজের মৃত্যু তারিখ ঘোষণা করে স্ট্যাটাস দেন। পেশাগত দায়িত্ব হিসেবে বিনোদন প্রতিবেদক আল কাছির বিষয়টি নিয়ে নোবেলের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেন।

কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, আজ বিকেলে সময় টিভির প্রশাসন ও পরিচালনা বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী সৈয়দ আসাদুজ্জামান থানায় কণ্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন।

নোবেলের একটি বিতর্কিত ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সময় টিভির একজন রিপোর্টার তার সঙ্গে যোগাযোগ করলে সে তাকে অকথ্য ভাষায় গালাগালিসহ হুমকি দেয় বলে সৈয়দ আসাদুজ্জামান ডায়রিতে উল্লেখ করেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

রোববার (১৭ মে) দিবাগত রাত ১২ টা ৪৫ মিনিটে নোবেলের ব্যক্তিগত নাম্বারে ফোন করেন তিনি। পরিচয় পাওয়ার পর নোবেল অকথ্য ভাষায় গালাগালি করে ফোন কেটে দেন। তারপর ১২টা ৪৮ মিনিটে নোবেল নিজেই প্রতিবেদক আল কাছিরকে একটি নাম্বার থেকে ফোন করে অপ্রকাশযোগ্য ভাষায় গালাগালি করেন এবং তাকে জেলে নেয়ার হুমকি প্রদান করেন।

সময় টেলিভিশনকে নিয়েও আপত্তিকর, কূরুচিপূর্ণ এবং অশ্লীল ভাষায় গালাগালিও করেন এই গায়ক। এ সময় তিনি প্রথম আলো, চ্যানেল ২৪ সহ দশ সাংবাদিককে জেলে নেওয়ার হুমকিও দেন।

এদিকে নোবেল সাংবাদিককে হুমকির ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস), গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। আলাদা বিৃবতির মাধ্যমে তারা নোবেলের শাস্তি দাবি করেছেন।

এ ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা