বিনোদন

মিস ইউনিভার্স  হলেন মেক্সিকোর আন্দ্রেয়া মেজা

বিনোদন ডেস্ক: ৬৯তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হলিউডের সেমিনোল হার্ড রক হোটেলে। এবারের আসরে প্রথম স্থান দখল করলেন মেক্সিকান সুন্দরী আন্দ্রেয়া মেজা। তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী দক্ষিণ আফ্রিকার জোজোবিনি তুনজি।

প্রায় ৩ ঘণ্টা টেলিভিশনে সম্প্রচার করা হয় এই অনুষ্ঠান। আন্দ্রেয়া মেজাকে নিয়ে তৃতীয়বারের মতো মিস ইউনিভার্সের খেতাব পেল মেক্সিকো।

এর আগে ১৯৯১ সালে লুপিটা জোনস এবং ২০১০ সালে জিমেনা নাভাররেতে বিজয়ী হয়েছিলেন। এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন মিস ব্রাজিল জুলিয়া গামা এবং তৃতীয় স্থানে রয়েছেন মিস পেরু জ্যানিক মাসেতা দেল কাসিলো।

বিজয়ীর নাম ঘোষণার পর অ্যান্দ্রেকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বিশ্বের তারকা। মিস ইউনিভার্স ২০১৫ পিয়া আলোনজো ওয়ার্টসবাচ টুইটারে লিখেছেন, ‌‘শুভেচ্ছা অ্যান্দ্রে মেজা! আমাদের নতুন মিস ইউনিভার্স, তোমার নতুন জার্নিটা দেখার জন্য অপেক্ষা ধরে রাখতে পারছি না। শুভেচ্ছা মেক্সিকো।’

এবারের আসরে সেরা পাঁচে রয়েছেন ভারতীয় সুন্দরী অ্যাডলিন কোয়াদ্রোস ক্যাস্তেলিনো। তার জন্ম ও বেড়ে ওঠা কুয়েতে। কিন্তু কয়েক বছর আগেই তিনি ভারতে চলে যান ক্যারিয়ার এর জন্য। তারপরই সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখান।

নিজের বক্তব্যে নারীর অধিকারের কথা বলেন তিনি। আবার প্রতিবাদের পাশাপাশি দায়িত্ববোধের কথাও স্মরণ করিয়ে দেন।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে লড়াই শেষ হল ঠিকই তবে দর্শকদের পাশাপাশি বিচারকদেরও অন্যতম পছন্দের ছিলেন ক্যাস্তেলিনো।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা