বিনোদন

জেমসের  দিদিমণি গানের অনুপ্রেরণায় সিনেমা বানাচ্ছেন রিয়াজুল রিজু

জেমস বাংলাদেশের জনপ্রিয় রকস্টার । অসংখ্যা জনপ্রিয় গান তিনি দর্শকদের উপহার দিয়েছেন।তাঁর গানেই অনুপ্রাণিত হয়ে সিনেমা নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও ‘বাপজানের বায়োস্কোপ’খ্যাত নির্মাতা রিয়াজুল রিজু। তিনি জেমসের একজন অন্ধ ভক্ত আর জেমসের দিদিমণি গানটি শুনে এতই মুগ্ধ হন যে,গানটি নিয়ে সিনেমা বানানোর সিদ্ধান্ত নেন।

জেমসের -এই শহরে তোমার পাশে আমিও যে থাকি/ও লাল টুকটুক সেলাই দিদিমণি’-গানের কথায় ’দিদিমনি ‘শিরোনামে গানটি দিয়েই নির্মাতা রিয়াজুল রিজু নির্মান করছেন চলচ্চিত্রটি । গানটি জেমস এদেশে কর্মরত গার্মেন্টস নারী কর্মীদের উৎসর্গ করেছেন।

এ বিষয়ে নির্মাতা রিয়াজুল রিজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,প্রথম সিনেমা নির্মানের পর সঠিক টাইমিং এবং ব্যাটে বলে না মেলায় দীর্ঘদিন চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত ছিলাম। মাঝে ’প্রেমের কবিতা’ ও ’কাঙাল ’ বানানোর ইচ্ছা থাকলেও বিভিন্ন জটিলতায় তা আর বানানো হয়ে ওঠেনি। তবে ‘দিদিমণি’ র কাজ যতো সম্ভব দ্রুত শুরু করে দর্শকদের উপহার দেবেন বলে জানিয়েছেন।

উপমহাদেশের সর্বকনিষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার পাওয়া নির্মাতা রিয়াজুল রিজু জানান, সিনেমার কাহিনী ও সংলাপ লিখছেন অনিক বিশ্বাস। প্রধান নারী চরিত্র সহ অন্যান্য অভিনয়শিল্পীদের নাম অচিরেই ঘোষণা করা হবে। তিনি ২০১৫ সালে তাঁর ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমার জন্য ‘সেরা চলচ্চিত্র,’সেরা চলচ্চিত্র পরিচালক’সহ আটটি বিভাগে নয়টি জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা