বিনোদন

বছরের শেষ দিনে তিশার ‘দ্য বক্স’

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। করোনা সংকটের কারণে দীর্ঘ দিন ঘরবন্দি ছিলেন। বছর শেষে নতুন রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। প্রথমবারের মতো টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

এর আগে বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিশা। তবে তা প্রফেশনাল ছিল না। টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা এবারই প্রথম। বিষয়টি উল্লেখ করে তিশা বলেন—এটি একটি গেম শো। জীবনে প্রথম ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছি। এটি অনলাইন ও টিভিতে প্রচার হবে। বিষয়টি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। দেখা যাক দর্শক কীভাবে গ্রহণ করেন।

করোনাকালে কাজ অনেক কমিয়ে দিয়েছেন তিশা। যে কারণে হাতে কিছুটা সময় আছে। আয়োজকদের এই শোয়ের উপস্থাপনার ধরনও আলাদা। যে কারণে এক বাক্যে রাজি হন। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তিশা বলেন—পেশাদারভাবে প্রথমবারের মতো উপস্থাপনা করছি। অভিজ্ঞতা অনেক মজার। অতিথিদের সঙ্গে অনেক মজা করছি। সবার সঙ্গে হাসিঠাট্টা হচ্ছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত ৯টায় এনটিভিতে ‘দ্য বক্স’ নামের এ অনুষ্ঠান প্রচার হবে। আগামীকাল (১ জানুয়ারি) রাত ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে এটি। এবারের পর্বে নুসরাত ইমরোজ তিশার অতিথি হয়ে আসছেন অভিনয়শিল্পী মাসুমা রহমান নাবিলা ও সিয়াম আহমেদ।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ‘ভালোবাসা প্রীতিলতা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় দেখা যাবে তিশাকে। প্রদীপ ঘোষ পরিচালিত এ চলচ্চিত্রে আরো অভিনয় করছেন—মৃন্ময়ী রূপকথা, কামরুজ্জামান তাপু, ইন্দ্রাণী ঘটক, অমিত রঞ্জন দে, সুচয় আমিন, পাশা মোস্তফা কামাল, মিজান রহমান, আহমেদ আলী, নাজমুল বাবু, সুধাংশু তালুকদার, আরিফুল ইসলাম হাবিব, পংকজ মজুমদার, তামিমা তিথি প্রমুখ।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা