বিনোদন

করোনায় আক্রান্ত অভিনেত্রী ঈশিকা

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী ছোট পর্দার অভিনেত্রী ঈশিকা খান। শুধু তাই নয়, এ অভিনেত্রীর স্বামী কায়সার খানও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তথ্য ঈশিকা নিজেই জানিয়েছেন।

গত ১০ ডিসেম্বর ঈশিকা জানান, করোনায় আক্রান্ত হওয়ার বেশকিছু উপসর্গ দেখা দিয়েছে। তারপরই মূলত সেলফ আইসোলেশনে চলে যান এই দম্পতি। পরে নিশ্চিত হওয়ার জন্য কোভিড-১৯ পরীক্ষার নমুনা জমা দেন।

ঈশিকা খান বলেন—আমি ও আমার স্বামীর কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ভাগ্যক্রমে আমাদের দুই সন্তানের ফল নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শক্রমে সমস্ত নিয়ম মেনে চলছি এবং আমরা দুজনেই হোম কোয়ারেন্টাইনে রয়েছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

২০১৬ সালের ৩১ মার্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা খান। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এ অভিনেত্রী। এ দম্পতির ঘর আলো করে এসেছে দুই পুত্রসন্তান। ঈশিকা তার স্বামী-সন্তান নিয়ে ব্রিটেনের দক্ষিণ লন্ডনের সাটন শহরে বসবাস করছেন।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল ও উপস্থাপক হিসেবেও প্রশংসিত ঈশিকা খান। অমিতাভ রেজার নির্দেশনায় তিনি প্রথম ‘রবি’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। শহীদ-উন নবীর নির্দেশনায় ‘প্রেমবাজ তেলবাজ’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক শিহাব শাহীন পরিচালিত ‘ভালবাসার চতুষ্কোণ’।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা