বিনোদন

কুমার শানুকে নিয়ে মুখ খুললেন ছেলে জন

বিনোদন ডেস্ক : বিগ বস ১৪-র ঘর থেকে শেষ পর্যন্ত বেরিয়ে গেলেন জান কুমার শানু। বসের ঘর থেকে বের হবার পর এবার বাবা কুমার শানুকে নিয়ে মুখ খুললেন জান। সম্প্রতি বাবার বিষয়ে বিভিন্ন মন্তব্য করেন জান কুমার শানু।

জান বলেন, তারা তিন ভাই। তিন ভাইকেই তাদের মা রিতা ভট্টাচার্য একা হাতে বড় করে তুলেছেন। সেখানে বাবার কোনও জায়গা নেই। তাদের জীবনে মা-ই সব, কুমার শানুর ভূমিকা শূন্য বলেও মন্তব্য করেন জান। তিনি বলেন, তার বড় হওয়ার পিছনে বাবার কোনও হাত নেই। তাই তার বাবার নাম, যশের উপর ভিত্তি করে তাকে যাচাই করা উচিত নয় কিংবা বসের ঘরে তার প্রবেশ নিয়ে কারও কোনও মন্তব্য করা উচিত নয়।

প্রসঙ্গত, বিগ বস ১৪ শুরু হওয়ার পর সালমানের শোয়েও স্বজনপোষণ নিয়ে একের পর এক মন্তব্য করা হয়। জানের সঙ্গে স্বজনপোষণের তকমা জুড়ে দেন অন্য প্রতিযোগী রাহুল বৈদ্য। যা নিয়ে বেশ শোরগোল শুরু হয়। বসের ঘর থেকে বেরিয়ে এবার তারই পালটা জবাব দিলেন শানু-পুত্র। জন্মের পর থেকে বাবার কাছ থেকে সব সময় দূরেই থেকেছেন তিনি। বাবা তার বিষয়ে কখনও কোনও খোঁজ খবর করেননি। তার কোনও বিষয় নিয়ে মাথা ঘামাননি বলেও মন্তব্য করেন জান কুমার শানু।

শুধু তাই নয়, বলিউডে এমন এনেক সেলেব রয়েছেন যাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। বিচ্ছেদের পর অনেকেই প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে কোনও যোগাযোগ না রাখলেও সন্তানদের কখনও অবহেলা করেননি বা করেন না। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পরও তারা সন্তানদের দায়িত্ব পালন করেন। তার বিষয়টি সম্পূর্ণ আলাদা। কুমার শানু কোনওদিনই তার দায়িত্ব নিতে চাননি বলেও বিস্ফোরক দাবি করেন জান কুমার শানু। এমনকি, তাদের সঙ্গে কুমার শানু কখনও যোগাযোগও রাখতে চাননি বলে জানান জানান।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা