বিনোদন

মা ছেলেকে কি শিক্ষা দেয় জানেন না কুমার শানু (ভিডিও)

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর ছেলে জান কুমার শানু। ভারতীয় টেলিভিশনের বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৪তম মৌসুমের প্রথম প্রতিযোগী তিনি। সম্প্রতি ‘বিগ বস’-এর ঘরে মারাঠি ভাষা প্রসঙ্গে তার মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন শানু পুত্র।

গত ২৭ অক্টোবরের পর্বে ‘বিগ বস’-এর আরেক প্রতিযোগী নিকি টাম্বোলি জানকে মারাঠি ভাষায় কিছু একটা বলতে যান। তাতেই বিরক্ত হয়ে শানু পুত্র বলেছিলেন, মারাঠি ভাষা শুনলে তার বিরক্ত লাগে। তার সঙ্গে কথা বলতে হলে হিন্দিতে বলতে হবে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শিব সেনা ও এমএনএস-এর তোপের মুখে পড়ে রিয়ালিটি শো। ২৪ ঘণ্টার মধ্যে জানকে ক্ষমা চাইতে বলে এমএনএস। ‘বিগ বস’ বন্ধের হুমকিও দেয় শিব সেনা।

এরপরই ক্ষমা চেয়ে শানু পুত্র জান কুমার শানু বলেন, ইচ্ছাকৃত ভাবে মারাঠি ভাষাকে অপমান করেননি। তবুও যদি তার মন্তব্যের জন্য মারাঠি ভাষার অবমাননা হয়, সেজন্য ক্ষমাপ্রার্থী। মারাঠি ভাষাভাষী মানুষের ভাবাবেগে আঘাত লেগে থাকলেও তিনি দুঃখিত।

ছেলের এমন মন্তব্যের জন্য তার হয়ে ক্ষমা চেয়েছেন কুমার শানু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি শুনেছি আমার ছেলে জান খুবই খারাপ একটি কথা বলেছে। যা আমি এই ৪০-৪১ বছর ধরে কখনও ভাবিনি, ভাবতেও পারিনি। যে মহারাষ্ট্র, যে মুম্বাই, মুম্বাদেবী আমাকে আশীর্বাদ দিয়েছিল, যেভাবে আমাকে নাম-যশ-অর্থ সমস্ত কিছু দিয়েছে, সেই মহারাষ্ট্রের সম্পর্কে এমন কোনও কথা আমার মনে কখনও আসতে পারে না।

আমি ভারতবর্ষের সমস্ত ভাষার সম্মান করি । সমস্ত ভাষায় আমি গান গেয়ে ফেলেছি। আমি প্রায় ২৭ বছর ধরে আমার ছেলের সঙ্গে থাকি না। আমরা আলাদা থাকি। জানি না ওর মা ওকে কী শিক্ষা দিয়েছে। কিন্তু আমি আর কী-ই বা করতে পারি, বাবা হিসেবে শুধু ক্ষমাই চাইতে পারি আপনাদের কাছে।”

ভিডিও লিংক---

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ম্যাক্রোঁ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে উত্তাল ফ্রান্স

শ্রেণিকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব এবং শিক্ষাখাতে বাজেট কমানোর সরকারি পর...

ফের হাতকড়া খুলে পালালেন, কে এই দুর্ধর্ষ আসামী

মাত্র ১৬ মাসের ব্যবধানে দ্বিতীয় দফা পুলিশি হেফাজত...

অজিদের বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে দেশটিতে অবস্থান...

ফিরছে বলসোনারো যুগ!

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট...

দিল্লির দায়িত্বে প্রিন্স অব কলকাতা

আইপিএলের আসন্ন ২০২৭ মৌসুমকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা