সংগৃহীত ছবি
বিনোদন

জন্মদিনে নিশোর সিনেমার ঘোষণা

বিনোদন ডেস্ক: লম্বা বিরতির পর অবশেষে ফিরলেন দেশের জনপ্রিয় অভিনেতা আরফান নিশো।

আরও পড়ুন: নতুন রূপে আসছেন ক্যাটরিনা

রোববার (৮ ডিসেম্বর) অভিনেতার জন্মদিন আর এদিনেই ভক্তদের সামনে নিজের নতুন সিনেমার ঘোষণা দিলেন অভিনেতা।

শিহাব শাহীনের পরিচালনায় ‘দাগি’ নিয়ে আসছেন নিশো। নায়িকা হিসেবে বিপরীতে থাকছেন ‘সুড়ঙ্গ’ খ্যাত তমা মির্জা এবং থাকবেন সুনেরাহ বিনতে কামাল।

নতুন সিনেমার ঘোষণা দিয়ে আজ সন্ধ্যায় এক ভিডিওবার্তায় নিশো বলেন, ‘‘কী? এতদিন নাকি অনেক খুঁজতেছিলা। এত সহজে খুঁইজা পাইলে কি ‘দাগি’ হয়?’’

নিশো যখন নতুন ছবির ঘোষণা দিচ্ছেন তখন তার পাশেই ছিলেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল ও পরিচালক শিহাব শাহীন।

আরও পড়ুন: এবার নাটকে আসছেন সাবরিনা

এভাবেই নতুন সিনেমা ‘দাগি’র খবর দিলেন নিশো। সেটাও কি না নিজের জন্মদিনেই। এদিন যে নিশো কিছু একটা জানাবেন এ খবর প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই থেকে আগেই জানানো হয়েছিল।

সিনেমার অন্যতম প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, এতটুকু বলতে পারি, দাগি’র গল্প অসাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে বলে আমি আশাবাদী। ‘দাগি’ সিনেমায় দর্শকরা সেই চেষ্টা দেখতে পারবেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা