সংগৃহীত ছবি
বিনোদন

মেহজাবীনের সঙ্গে সৌদি আরবে হলিউড তারকারা

বিনোদন ডেস্ক: সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত ছবি ‘সাবা’।

আরও পড়ুন: অস্কারে যাওয়া গান নিয়ে যা বললেন ইমন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশটির জেদ্দা শহরের কালচার স্কয়ারে শুর হয় এই চলচ্চিত্র উৎসবের ৪র্থ আসর। ১০ দিনের এ আসরে হলিউড ও বলিউডের নামজাদা তারকারা অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও।

কানাডা, কোরিয়া, ইন্দোনেশিয়ার পর এবার মরুর দেশে রীতিমতো বাংলাদেশ ও দেশের চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করলেন মেহজাবীন। সঙ্গে নিজের বাঙালিয়ানা সাজ আশাকেও ধরে রাখেন নিজের পরিচিতি। শুধু তাই নয়, সেখানে হলিউড তারকাদের সঙ্গে ফ্রেমবন্দি হতেও দেখা যায় মেহজাবীনকে।

আরও পড়ুন: মনে হয় কি যেন নাই

এদিন মেহজাবীনের পরনে ছিল সোনালি কারুকাজসহ এক চোখ জুড়ানো নীল শাড়ি। সঙ্গে ম্যাচিং করে ফ্লু স্লিভ ব্লাউজ ও ওয়ালেট। সিঁথি কেটে চুল, কপালে সাদা পাথরের টিপ, কানে নীল ও সাদা পাথরের দুল। সঙ্গে মেরুন কালারের লিপস্টিক দেওয়া ঠোঁটে হাসি দেখিয়ে উপস্থাপন করলেন বাঙালি নারীর প্রকৃত সৌন্দর্যকে।

এখানেই থেমে নেই চমক। সামাজিক মাধ্যমে এদিনের বেশ কিছু ছবি ভাগ করে নেন মেহজাবীন। সেখানে চোখ আটকে যায় একটি সেলফিতে। তাতে দেখা যায়, আলাদিন খ্যাত হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টসহ আরও অনেকে। সেখানে তাদের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় মেহজাবীনকে! আর তা দেখে মেহজাবীনের অনুরাগীদেরও দিলখুশ; অনেকে রীতিমতো চমকেও যান।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা