ফাইল ছবি
শিক্ষা

এসএসসির কেন্দ্রে যাবেন না নওফেল

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের মানসিক চাপ বিবেচনায় নিয়ে দুর্ভোগ লাঘবের জন্য এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আরও পড়ুন: বন্ধ হচ্ছে পোস্তগোলা সেতু

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মনে করেন পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের কারণে শিক্ষার্থীদের ওপর এক ধরনের হয়রানিমূলক পরিস্থিতি, মানসিক যন্ত্রণা ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় শিক্ষার্থীরা এমনিতেই ট্রমার মধ্যে থাকে। কেন্দ্র পরিদর্শনের নামে ব্যাপক জনসমাগম তাদের মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়। তাছাড়া শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে বিঘ্ন ঘটে। এ দুর্ভোগ লাঘবের জন্য এ বছর তিনি এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না।

মহিবুল হাসান চৌধুরী আরও বলেন, আইন অনুযায়ী কেন্দ্র পরিদর্শক ছাড়া অন্য কারও কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। তাই পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ যেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করে, সে বিষয়ে সবার সচেতন থাকা উচিত।

আরও পড়ুন: সৌদিতে সড়কে বাংলাদেশি নিহত

উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এবার এসএসসি ও দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এ বছর সারা দেশে ৩৭০০ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা