সংগৃহীত
শিক্ষা

প্রথমবারের বারের মতো লেখা প্রদর্শনী 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে দুই দিনব্যাপী লেখা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথমবারের মতো এ প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা তরুণ কলাম লেখক ফোরাম। এতে তরুণ লেখকদের বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত প্রায় শতাধিক লেখা প্রদর্শন করা হয়। এদিন দুপুর ১২টায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

এসময় তার সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাবেক প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা শরিফুল ইসলাম জুয়েল এবং কমিউনিকেশন এণ্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মোবাইল ভেঙে ফেলায় ফাঁস নিল তরুণী

এর পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিকট পৌঁছে দিতে রয়েছে 'মনের জানালা' নামক চিঠির বাক্স। উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও সংগঠনটির দ্বিমাসিক প্রকাশনা ডাকঘরের জন্য উন্মুক্ত লেখা আহ্বানসহ নানা বুদ্ধিবৃত্তিক ও সৃষ্টিশীল কর্মসূচির আয়োজনও করে সংগঠনটি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, লেখালেখির মাধ্যমে আমাদের মেধার বিকাশ ঘটে। বিশ্ববিদ্যালয় ও সমাজের নানা অসংগতি তুলে ধরতে আমরা সক্ষম হচ্ছি। আজকের এ আয়োজন শিক্ষার্থীদের লেখালেখিতে সম্পৃক্ত হতে প্রেরণা জোগাবে।

আরও পড়ুন: হঠাৎ মেট্রোরেল বন্ধ

সংগঠনটির সভাপতি আবু তালহা আকাশ বলেন, 'ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো এমন লেখা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমরা সবসময় বুদ্ধি ভিত্তিক চর্চার মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করি। শিক্ষার্থীদের বুদ্ধি ভিত্তিক চর্চার সুযোগ ও জাতি কে বই মুখি করার জন্য চেষ্টা করে আসছি। আমরা আশা করছি এই ধরণের আয়োজনের মাধ্যমে সারা বাংলাদেশের তরুণ সমাজ বুদ্ধি ভিত্তিক চর্চায় আগ্রহী হয়ে উঠবে।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা লেখালেখি ছাড়াও বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে ২১ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরপর ৪র্থবারের 'বর্ষসেরা' শাখা নির্বাচিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা