শিক্ষা

‘মানুষমারা’ থেকে স্কুলটি হল ‘মানুষগড়া’

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের মোংলা নদী–সংলগ্ন গ্রাম ‘মাছমারা’। মাছমারা গ্রামের একটি খালের নামও হয়ে ওঠে ‘মানুষমারা খাল’। কারণ খালটি সত্যি সত্যিই মানুষ মারছিল। খালের ওপরে যে সেতুটি ছিল তার ভগ্নদশার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটতো মানুষের পারাপারে। কাঠের সেতুটি ছিল চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। কোনো বাহন চলাচল তো দূরের কথা, এটি দিয়ে মানুষ পার হত জীবনের ঝুঁকি নিয়ে। বয়স্ক ও শিশুদের জন্য এটি ছিল যেন মরণফাঁদ। একবার এই সেতু থেকে পড়ে গিয়ে এক বৃদ্ধা নিহত হন। সেই থেকে খালের নাম হয়ে ওঠে ‘মানুষমারা খাল’।

কথায় আছে “এক দেশের গালি, আরেক দেশের বুলি”। তেমন গালিতেও নামকরণ হয়ে ওঠে অনেক কিছুর। আবার নানা কাহিনী, নানান কথায় কথায় গড়ে ওঠে এক এক স্থান বা জিনিসের নাম। তাই বলে কোন বিদ্যালয় কি আর মানুষ মারতে পারে? শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হয় বরং মানুষ হতে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামই যদি হয় ‘মানুষমারা’, তাহলে?

প্রকৃতপক্ষে এমন নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানও এতদিন বর্তমান ছিল নীলফামারী জেলার সদর উপজেলায়। তবে এই নামটি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের আপত্তি অনেকদিনের। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে ভীতিকর নামটি বদলে দিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নাম রেখেছে ‘মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাহানারা রহমান সোমবার (৩ ফেব্রুয়ারি) বিদ্যালয়টির নাম পরিবর্তন সংক্রান্ত আদেশে সই করেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদেশটি জারি করা হয়েছে। আদেশে বলা হয় জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা