শিক্ষা

অপারগ বিশ্ববিদ্যালয়গুলোকে ছাড়াই হবে সমন্বিত ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

এ বছর থেকেই দেশের সব পাবিলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পদ্ধতিতে ভর্তিপরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সেক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় যদি অপারগ হয় তবে তাদের ছাড়াই ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে এ সিদ্ধান্ত জানান তিনি।

সম্প্রতি এক সভায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে চলতি শিক্ষাবর্ষে অনার্স প্রথমবর্ষে সমন্বিত ভর্তিপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেয় উচ্চশিক্ষার দেখভালের দায়িত্বে থাকা ইউজিসি।

বেশিরভাগের আগ্রহ থাকলেও কয়েকটি বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ায় যেতে অনীহা প্রকাশ করেছে।

ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের কষ্ট লাঘবে সমন্বিত ভর্তিপরীক্ষা নিতে রাষ্ট্রপতির তাগাদা থাকলেও এই অনীহায় উদ্বেগ ক্যাবের।

বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত পদ্ধতিতে ভর্তিপরীক্ষা এখন জাতীয় দাবি উল্লেখ করে তা বাস্তবায়নে রাষ্ট্র বা সরকার অসহায় ও নতি স্বীকার করতে পারে না বলে মনে করে ক্যাব।

ক্যাবের মতে, সমন্বিত ভর্তিপরীক্ষায় কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা থাকতে পারে। সেজন্য জাতীয় প্রত্যাশা থেমে থাকতে পারে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা