ছবি: সংগৃহীত
শিক্ষা

ইবির শাপলা ফোরামের নতুন কমিটি গঠন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: ফের অবরোধের ডাক, রোববার মানববন্ধন

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে সংগঠনটির নবনির্বাচিত প্রতিনিধিদের এক সভায় মতামতের ভিত্তিতে তাদেরকে মনোনয়ন করা হয়।

আরও পড়ুন: মনোনয়ন যাচাইয়ের শেষ দিন আজ

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি গণিত বিভাগের অধ্যাপক ড. আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন ও কোষাধ্যক্ষ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম।

এছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. আনোয়ারুল হক, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল ও সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

আরও পড়ুন: কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে মতবিনিময় সভা

নবনির্বাচিত সভাপতি ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করাসহ ডিজিটালাইজেশনের আওতায় আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।

স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টিকেও যেন স্মার্ট হিসেবে গড়ে তুলা যায়, সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এদিকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের দোয়া চেয়েছেন সম্পাদক ড. রবিউল হোসেন।

আরও পড়ুন: ফখরুলের জামিন শুনানি ৭ ডিসেম্বর

প্রসঙ্গত, গত শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মমতাজ ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন রাতে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমান।

নির্বাচনে অংশগ্রহণকারী ৩০ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্তদের মধ্যে ১৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। তাদের মধ্য থেকে আজ মতামতের ভিত্তিতে এই কমিটি মনোনয়ন করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা