জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

সান নিউজ ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে প্রকাশিত ফল মুঠোফোনের ক্ষুদে বার্তার মাধ্যমে জানা যাবে।

বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে সারাদেশে ৭৯৭টি কলেজের চার লাখ ৩০ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী মোট ২৯৮টি কেন্দ্রে অংশগ্রহণ করে। পাশের হার ৯৪ দশমিক ৫৮ শতাংশ।

প্রকাশিত ফল মোবাইল ফোনে মেসেজ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nu.ac.bd/result এবং nubd.info থেকেও জানা যাবে।

আর মোবাইল ফোনের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে nu<space>hp2<space> Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদে বার্তায় ফল জানিয়ে দেয়া হবে।

সান নিউজ/ Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা