প্রণব মুখার্জি
শিক্ষা

প্রণব মুখার্জির মৃত্যুতে খুবি উপাচার্যের শোক

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

শোক বিবৃতিতে খুবি উপাচার্য বলেন, ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, সুহৃদ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্ব, দূরদর্শিতা, প্রজ্ঞা ও ব্যক্তিত্বের প্রতি গভীর অনুরাগী ছিলেন। তিনি সব সময় চেয়েছেন বাংলাদেশের উন্নতি ও ভারতের সঙ্গে সুসম্পর্ক।

উপমহাদেশের খ্যাতিমান প্রবীণ রাজনীতিবিদ প্রণব মুখার্জি সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

উপাচার্য স্মরণ করেন, গত বছরের ২২ ডিসেম্বর অনুষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে প্রণব মুখার্জিকে সমাবর্তন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়, তিনি আমন্ত্রণ গ্রহণও করেছিলেন। তবে সমাবর্তনের আগে শীতে তার শারীরিক অসুস্থতা কিছুটা বাড়ে। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে আসার কর্মসূচির কারণে সমাবর্তন অনুষ্ঠানে শেষ পর্যন্ত তিনি যোগ দিতে পারেননি। তবে সমাবর্তনের সাফল্য কামনা করেন।

প্রণব মুখার্জির আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন খুবি উপাচার্য।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা