ছবি: সংগৃহীত
শিক্ষা
৪০ তম বিসিএস নন-ক্যাডার 

ফরম পূরণের সময় ৫ জুলাই 

নিজস্ব প্রতিবেদক : ৪০ তম বিসিএসের নন-ক্যাডার পদে অনলাইনে ফরম পূরণের সময় ৪ দিন বাড়িয়ে আগামী ৫ জুলাই রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস

রোববার (২ জুলাই) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪০ তম বিসিএসের নন-ক্যাডার পদে অনলাইনে পছন্দক্রম গ্রহণের শেষ তারিখ ছিল ১ জুলাই রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। এটি আগামী ৫ জুলাই রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : শিক্ষকদের অন্তর্ভুক্ত না করা অমানবিক

৪০ তম বিসিএসের নন-ক্যাডারে ৯ম-১২তম গ্রেডে মোট ৪৪৭৮ টি পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইনের মাধ্যমে ২০ জুন থেকে নন-ক্যাডারে নিয়োগের পছন্দক্রম শুরু হয়।

এতে আরও বলা হয়, একজন প্রার্থী সর্বোচ্চ ২০ টি পদ পছন্দক্রমে দিতে পারবেন। পিএসসির ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুন : কারিগরি-মাদ্রাসায় ৭ কোটি টাকা অনুদান

বিজ্ঞপ্তিতে প্রার্থীকে নিজের পছন্দক্রম পূরণের আগে বিজ্ঞপ্তির নির্দেশনা ভালোভাবে পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি ৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে পিএসসি। এ পরীক্ষায় ১০ হাজার ৯৬৪ জন পাস করেন। ২০১৮ সালের আগস্টে ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

আরও পড়ুন : শিক্ষকদের পদোন্নতির তালিকা প্রকাশ

৪০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

২০২২ সালের ৩০ মার্চ ৪০ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ১৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা