শিক্ষা

শিক্ষকদের অন্তর্ভুক্ত না করা অমানবিক

নিজস্ব প্রতিবেদক : বিশেষ প্রণোদনায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত না করাকে অমানবিক বলেছেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস )।

আরও পড়ুন : ভোটাররা ঠিক করবে কে ক্ষমতায় আসবে

মঙ্গলবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে বাকবিশিস জানায়, প্রধানমন্ত্রীর ঘোষিত আর্থিক প্রণোদনায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত অমানবিক ও অদূরদর্শী। একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের সাথে ৫ শতাংশ বিশেষ প্রণোদনা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্তির দাবি জানায় সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ঘোষিত সরকারি চাকরিজীবীদের ৫ শতাংশ বিশেষ আর্থিক প্রণোদনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির বিষয়টি উল্লেখ না থাকায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা উদ্বিগ্ন।

আরও পড়ুন : বিদ্রোহীদের পুতিনের তিন সুযোগ

এতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি স্পষ্ট করা হলেও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়টি উহ্য রাখা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের স্বয়ংক্রিয়ভাবে ৫ শতাংশ বিশেষ আর্থিক প্রণোদনায় অন্তর্ভুক্ত না করা হলে তা অমানবিক ও অদূরদর্শী সিদ্ধান্ত হবে বলে মনে করেন তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্পূর্ণ একই দায়িত্ব পালন করেও নানাভাবে বঞ্চনার শিকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এক রকম বিপর্যস্ত। তাই বর্তমানে চালু থাকা বার্ষিক প্রবৃদ্ধির মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ আর্থিক প্রণোদনার অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা