ছবি : সংগৃহিত
সারাদেশ
শতদল বালিকা উচ্চ বিদ্যালয়

নরসিংদীতে গরমে অসুস্থ ২৫ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি: চলমান তীব্র তাপদাহে নরসিংদী জেলার রায়পুরার শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্তত ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে সংবাদ পাওয়া গেছে।

আরও পড়ুন: ফের আন্দোলনে এমআইইউ শিক্ষার্থীরা

বুধবার (৭ জুন) বিকেল ৩টার দিকে বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষা চলাকালে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে- তানজিনা, শিলা, বৃষ্টি, সাদিয়া, বোশরা, রিতু, ইভার নাম জানা গেছে। বাকিদের নাম জানা যায়নি।

শতদল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম বলেন, ‌‘প্রচণ্ড গরমে আমাদের ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের আমরা তাৎক্ষণিক রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করি।

আরও পড়ুন: বৃহস্পতিবার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় বর্তমানে তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।’

প্রধান শিক্ষক আরও বলেন, ‘শিক্ষার্থীরা পরীক্ষা চলাকলীন সময় হঠাৎ করে অসুস্থ হতে থাকেন। সেটা দেখে শ্রেণি শিক্ষকরা আমাকে অবগত করলে আমি শিক্ষার্থীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’

আরও পড়ুন: আজ নবাব খাজা সলিমুল্লাহর জন্ম

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন সরকার বলেন, ‘প্রচণ্ড তাপদাহের মধ্যে শিক্ষার্থীরা ক্লাসরুমে অবস্থান করায় এমন ঘটনা ঘটেছে।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সকালে নাস্তা করে আসেনি। তাই তারা গরমে অসুস্থ হয়ে পড়েন। শিক্ষার্থীদের প্রাথমিকভাবে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা