জাতীয় বিশ্ববিদ্যালয়
শিক্ষা

স্কিল-বেইজড কোর্সে ভর্তি শুরু

সান নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এক বছর (দুই সেমিস্টার) মেয়াদী স্কিল-বেইজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন: বাংলা সাহিত্যের মাধুর্য জানাতে হবে

বিষয়গুলো হলো- আইসিটি, ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবি), অন্টাপ্রেনারশিপ (শিল্পোদ্যোগ), ডিজিটাল মার্কেটিং, আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।

বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: চ্যানেলগুলোর ওপর সবসময় দৃষ্টি রেখেছিলাম

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের আগামী ১ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইন গেটওয়ে অথবা পে-স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ পাঁচশত টাকা ২৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, এ ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে। এ শিক্ষাবর্ষের ক্লাস ৩০ মার্চ ২০২৩ তারিখ থেকে শুরু হবে।

আরও পড়ুন: হেরে গেলেন হিরো আলম

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা