ছবি : সংগৃহিত
শিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়

সিনেট নির্বাচন বর্জন করলেন ড. রব

সান নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন বর্জন করেছে বিশ্ববিদ্যালয়টির সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বাধীন স্বতন্ত্র প্যানেল।

আরও পড়ুন : ৩৬ দশমিক ৪৫ ভাগ বই আসেনি

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ড. আব্দুর রব এ ঘোষণা দেন।

ড. আব্দুর রব বলেন, নির্বাচনকে ঘিরে আমাদের প্রার্থীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। একজন প্রার্থীকে ইতোমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া প্যানেলের বেশিরভাগ প্রার্থীর বাসায় গিয়ে পুলিশ হয়রানি করছে।

আমাদের সমর্থক ভোটার ও কর্মীদেরও প্রশাসন হয়রানি করছে জানিয়ে তিনি বলেন অনেকে বাসায় থাকতে পারছেন না। এ প্রেক্ষিতে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ কারণে আমরা নির্বাচন বর্জন করছি।

আরও পড়ুন : ভুল ধরিয়ে দেবেন কিন্তু মিথ্যাচার নয়

লিখিত বক্তব্যে ড. আব্দুর রব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া গ্র্যাজুয়েটরা দেশের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক সংস্কৃতিক ক্ষেত্রসহ সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পদে থেকে দেশ পরিচালনায় বরাবরই নেতৃস্থানীয় ভূমিকা রেখে থাকেন।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের বিশাল অবদান রয়েছে। দুঃশাসন বিরোধী সব গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য।

ঢাবির সাবেক এ অধ্যাপক বলেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে নির্বাচিত সিনেট সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে। সেহেতু ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে আয়োজিত ঢাবি সিনেট নির্বাচন ২০২৩ অনেক গুরুত্বের দাবিদার।

আরও পড়ুন : এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল

সেই বিষয় সামনে রেখেই আমরা আসন্ন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০২৩-এ অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু সারাদেশের অন্যান্য নির্বাচনের মতো এখানেও স্বাভাবিক ও স্বস্তিদায়ক পরিবেশে নির্বাচনী কাজ করার কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না।

ড. আব্দুর রব বলেন, নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর থেকেই প্রার্থীদের বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে ও গ্রেফতার করা হচ্ছে। প্রার্থী ও ভোটারদের অনেকেই বাসা-বাড়িতে নিরাপদে অবস্থান করতে পারছেন না।

তিনি আরও বলেন, নির্বাচনের আগেই যদি এধরনের অনাকাংখিত পরিস্থিতির মুখে পড়তে হয়, তাহলে আমরা কী করে ভাবতে পারি যে, প্রার্থীরা নির্বিঘ্নে নির্বাচনী প্রচার কাজ পরিচালনা করতে পারবে? আমরা কী করে নিশ্চিত হতে পারি যে, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে?

আরও পড়ুন : বাড়ছে একাদশে ভর্তির সময়

ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে বলে কোনোমতেই বিশ্বাস করতে পারছি না।

এ ধরনের নাজুক ও অনিরাপদ পরিস্থিতিতে কোনো শিক্ষিত, বিবেকবান ও সমাজ সচেতন ব্যাক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিনেট নির্বাচনে অংশ নিতে পারে না বলেও জানান তিনি।

বিদ্যমান এ পরিস্থিতিতে আমরা ২৫ জন প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচন ২০২৩ বর্জন করছি।

আরও পড়ুন : মানসম্মত শিক্ষায় নেতৃত্ব দিচ্ছে নটরডেম

ঢাবির সিনেট নির্বাচন বর্জন করা প্রার্থীরা হলেন :

মোহাম্মদ আব্দুর রব, উম্মে কুলসুম রওজাতুর রোম্মান, মুহাম্মদ মুয়ায্যম হোসাইন, এ. বি. এম. ফজলুর করীম, মো. ইকবাল হোসাইন ভূঁইয়া, মো. আতিয়ার রহমান, মোঃ মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মুহাম্মদ খলিলুর রহমান, মো. নূর নবী, মো. ইউসুফ আলী, এ কে এম রফিকুন্নবী, মো: আব্দুল মতিন খান, মুহাম্মদ শরীফুল ইসলাম, কাজী মো. বরকত আলী, মো. আব্দুল বাসেত খান, মো. শফিকুল আলম হেলাল, মো. আব্দুল হান্নান, মো. আহসান হাবীব, মো. আমজাদ হোসেন খান, হাবিবা আখতার চৌধুরী, সাবিকুন্নাহার, মো. নাজিম উদ্দিন, মো. আব্দুল মান্নান ও মো. নূরুল হুদা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা