শিক্ষা
প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে বিশেষ অবদান

ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ ইউএনও হাসান মারুফ 

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ): প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে জেলার পর ময়মনসিংহ বিভাগেও শ্রেষ্ঠ হয়েছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচন করা হয়েছে।

আরও পড়ুন: গৌরীপুরে প্রধান শিক্ষক বরখাস্ত

বিভাগীয় পর্যায়ে বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস ও ময়মনসিংহ প্রাথমিক শিক্ষা বিভাগীয় দপ্তরের উপ পরিচালক মোঃ রকিব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হাসান মারুফ ২০২০ সালে গৌরীপুর উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে আসছেন। এ লক্ষ্যে তিনি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছেন।

আরও পড়ুন: সন্ধ্যায় আঘাত হানবে ঘূর্ণিঝড় সিত্রাং

ইউএনও হাসান মারুফের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন ও মা মনোয়ার বেগম একজন শিক্ষক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সর্ম্পক বিষয়ে স্নাতকোত্তর পাস করেন। ৩৩তম বিসিএস ক্যাডার হিসেবে প্রশাসনে যোগদান করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা