শিক্ষা

কর্মবিরতিতে রামেকের ইন্টার্ন চিকিৎসকরা

সান নিউজ ডেস্ক: আবারও তিনদিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা।

আরও পড়ুন: ট্রাম্পকে তলব করল কংগ্রেস

শনিবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মেডিকেল কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে ধর্মঘট শিথিল করেছিলাম। এখন আমাদের দাবি নিয়ে কর্মসূচিতে দাঁড়িয়েছি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এখানে অবস্থান করবো।

আরও পড়ুন: ইউক্রেনকে সহায়তা দিতে চায় ইইউ

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু নাকি আত্মহত্যা সেটা আমরা জানি না। আমাদের এখানে আসার আগেই তিনি মারা যান। কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে পোস্টমর্টেমের কোনো অনুমতি দেওয়া হয়নি। তাহলে কী ভেবেই নেবো তারা নিজেরা হত্যা করেছে? তারা হত্যা করে ধামাচাপা দিতে এই হামলা চালিয়েছে?

তিনি বলেন, আমাদের বেঁধে দেওয়া আলটিমেটাম শেষ হলেও কাউকে গ্রেফতার করা হয়নি। ফলে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হওয়ায় আগামী তিনদিন কর্মবিরতি ঘোষণা করছি। পাশাপাশি প্রতিদিন সকাল ১০টা থেকে রামেক হাসপাতালে ইমারজেন্সি গেটের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হবে।

তাদের কর্মসূচিতে একাত্মতা পোষণ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, স্বাচিপ সভাপতি প্রফেসর ডা. খলিলুর রহমান, বিএমএ সভাপতি ও রামেকের অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলী, রাজশাহী -২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মহামারীর চেয়েও সড়কে মৃত্যু বেশি

বুধবার রাতে ছাদ থেকে পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রামেক হাসপাতালে ভাঙচুর চালান রাবি শিক্ষার্থীরা। এ সময় তারা ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালান। এর পরপরই কর্মবিরতিতে চান ইন্টার্ন চিকিৎসকরা। বৃহস্পতিবার রামেক কর্তৃপক্ষ ও ইন্টার্ন চিকিৎসকরা যৌথ সমঝোতার মিটিংয়ের পর তারা ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দেয়।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে নির্ধারিত ডিউটিতে ফিরলেও আজ ফের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা