পরাজিত শক্তিকে প্রতিহত করতে একাত্ব হতে হবে
শিক্ষা

পরাজিত শক্তিকে প্রতিহত করতে একাত্ব হতে হবে

রাবি প্রতিনিধি : 'পরাজিত শক্তিকে প্রতিহত করতে হলে আমাদের আবারো একাত্ব হতে হবে' বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা দরকার

রোববার (২১ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনের সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার ও অপরাধীদের শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। 'মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ' এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানসহ সকল শহীদদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে উপাচার্য আরও বলেন, 'আজকের এই শোক, শক্তিতে পরিণত হোক। এরকম ২ টি হামলা করা হয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা ও ৩ নভেম্বর জাতীয় চার নেতা হত্যাকাণ্ড। বাংলাদেশ ও বাঙালী জাতীয়তাবাদ রক্ষা করতে হলে শেখ হাসিনাকে রক্ষা করতে হবে।'

আরও পড়ুন : পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

মানববন্ধন কর্মসূচিতে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, 'স্বাধীনতা বিরোধী শক্তি ১৯৭৫ সালে আমাদের দেশ থেকে বঙ্গবন্ধুকে কেড়ে নিয়েছে। তারই লক্ষে স্বাধীনতার স্বপক্ষে নেতৃত্ব শূন্য করতে ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল। তারা ভেবেছিল পাকিস্তানি কায়দায় তাদের শাসন কায়েম হবে।

কিন্তু বাংলার জনগণ, আওয়ামী লীগের নিবেদিত সদস্যরা তাদের সে স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি। বঙ্গবন্ধু বলেছিল, স্বাধীন দেশকে আর কেউ পরাধীন করতে পারবে না'।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, 'এ পর্যন্ত ২১ বার সন্ত্রাসী হামলা করা হয়েছে প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য। ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগের নেতারা ঢাল তৈরি করে শেখ হাসিনাকে বাচিঁয়েছে।

আরও পড়ুন : ইমরান খানের বক্তব্য সম্প্রচারে নিষেধাজ্ঞা

অনেকে বলেছে এই হামলা ভারতের মদদে হয়েছে কিন্তু না এই হামলা রাষ্ট্রীয় মদদে করা হয়েছে। এখনো অনেক খুনি ধরা ছোয়ার বাইরে। তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। বিএনপির যতোসব অপকর্ম আছে তাদের সে স্বপ্নকে ভেঙে ভূলন্ঠিত করতে হবে।'

রাবি শাখার প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমানের সঞ্চালনায় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি ফায়েকউজ্জামান, আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধানসহ বিভিন্ন বিভাগের প্রায় ৩৫ জন শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা