ফুসকা খেয়ে প্রথম হলেন চবির নিশাত
শিক্ষা

ফুসকা খেয়ে প্রথম হলেন চবির নিশাত

সান নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সেরা ফুসকা খাদক প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আফসানা নিগার নিশাত। তিনি বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের ছাত্রী।

আরও পড়ুন: হাজারো সেনাকে হত্যা করেছিলেন জিয়া

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ প্রতিযোগিতায় অংশ নেওয়া আরও ২ শিক্ষার্থী হলেন- ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মীর সাদিয়া এবং পরিসংখ্যান বিভাগের জেরিন তাসজিম তাজল্লী।

আরও পড়ুন: ‘ব্যানানা রিপাবলিকে’ রূপ নিচ্ছে পাকিস্তান

বিজয়ী আফসানা নিগার নিশাত জানান, প্রথমবারের মতো এমন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হতে পেরে অনেক ভালো লাগছে। ভয় ছিল, কি জানি কি হয়। অনেক মানুষের সামনে খেতে কিছুটা অস্বস্তি লাগলেও সবার আগে শেষ করতে পেরেছি। এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। আমার বন্ধুরা এখানে এসে সাপোর্ট করেছে তাদের জন্য ভালোবাসা রইল।

প্রতিযোগিতাটি আয়োজন করেছেন The Cooks Business ইউটিউব চ্যানেলের মালিক চবি শিক্ষার্থী আজহারুল ইসলাম আশিক।

আরও পড়ুন: বজ্রপাতে ২ জনের মৃত্যু

তিনি বলেন, সেরা খাদক প্রতিযোগিতা আয়োজনের পর যথেষ্ট সাড়া পাই। যার ফলে এবার সেরা ফুসকা খাওয়ার প্রতিযোগিতার আয়োজন করি। শতাধিক আগ্রহী থেকে লটারির মাধ্যমে তিনজন ফুসকা খাদককে বাছাই করা হয়। প্রত্যেকের জন্য এক প্লেট করে ফুসকা এবং টক দেওয়া হয়। এছাড়া ১ লিটার পানীয় ছিল। সময় ছিল মাত্র ৩ মিনিট। সবার আগে সবগুলো ফুসকা শেষ করে বিজয়ী হয়েছেন আফসানা নিগার নিশাত। তাকে সেরা ফুসকা খাদকের পুরষ্কার হিসেবে ১ হাজার টাকা প্রদান করা হয়।

আরও পড়ুন: ইউক্রেনে ৯০ বিদেশি যোদ্ধা নিহত

প্রসঙ্গত, ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের সামনে সেরা খাদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেওয়া ৩ প্রতিযোগির মধ্যে বিজয়ী হন আব্দুল মোহাইমিনুর নূর। তিনি শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট এর শিক্ষার্থী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা