শিক্ষকের পিটুনিতে দুই ছাত্রী হাসপাতালে
শিক্ষা

শিক্ষকের পিটুনিতে দুই ছাত্রী হাসপাতালে

সান নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষকের পিটুনিতে গুরুতর আহত হয়ে সপ্তম শ্রেণির দুই ছাত্রী স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) ভর্তি রয়েছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় হামলায় নিহত ৩০ সেনা

শনিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বরপা এলাকার হাজী নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রীরা হলো- উপজেলার তারাব পৌরসভার বরপা বাগান বাড়ি এলাকার মৃত মোমেন ভূইয়ার মেয়ে তানজিলা আক্তার (১৪) ও বরপা কর্নগোপ এলাকার রাসেল মিয়ার মেয়ে সামিয়া সিমি নিশী (১৩)।

হাসপাতালের আইসিইউ বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. শাহাদাৎ হোসেন, এই তথ্য নিশ্চিত করেছেন ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ নিহত

শিক্ষার্থীদের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বরপা হাজী নুর উদ্দিন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের ঈদের ছুটি ঘোষণা করা হয়। এ আনন্দে ছাত্রীরা সবাই চুমকি মাখামাখি করে।

এ সময় ওই দুই ছাত্রীকে শিক্ষক জসিম (৫৫) বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে ডেকে নিয়ে এলোপাতাড়ি বেত্রাঘাত করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করেন।

শিক্ষকের এমন পিটুনির আঘাত সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে তারা। পরে আহত দুই ছাত্রীকে ওই বিদ্যালয়েল অন্য শিক্ষকরা স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মা-ছেলেকে হত্যা

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, শিক্ষার্থীকে মারপিটের একটি অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান বলেন, শিক্ষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে পিটিয়ে আহত করার খবর পেয়ে তদন্ত করার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে হাসপাতালে পাঠিয়েছি। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

চিকিৎসক নিরাপদ থাকলেই বদলাবে স্বাস্থ্যসেবার চিত্র

বাংলাদেশের স্বাস্থ্য খাতে গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শি...

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খ...

গ্রিনল্যান্ডের আপত্তি উপেক্ষা করে কূপ খননের প্রস্তুতি ওয়াশিংটনের

গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষের আপত্তি ও অনুমোদন না থাকা সত্ত্বেও দেশটির প...

রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ৩, আহত ১০

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শনিবার রাতভর পাল্টাপাল্টি হামলায় অন্তত তিনজন নিহত ও...

নোয়াখালীতে শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে কুলসুম আক্তার লাকী (৩৯) ন...

মুন্সীগঞ্জে ৮০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গো...

বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা