শিক্ষা

বোয়ালমারী জর্জ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘বোয়ালমারী জর্জ একাডেমি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ মার্চ) সকাল আটটায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. কামরুল হাসান।

আরও পড়ুন: বুলবুল ছুরিকাঘাতে নিহত

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনীর হোসেন, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ মো. শাহিনুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মো. ফিরোজ মোল্যা, কৃষ্ণ চন্দ্র সাহা, এস এম ইউনুচ আলী, মাসুরা খাতুন, সাবেক ইউপি সচিব হাফিজুর রহমান বাবলু ঠাকুর প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতার ধারা বর্ণনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন, আনোয়ারুজ্জামান ঝন্টু এবং মো. সেলিম শেখ।

প্রসঙ্গত, সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে আটটায় বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর রোডে একটি বেকারি...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

সাভারে ৩ রাতে ৫ বাসে আগুন, পেট্রোল-কেরোসিন সহ গ্রেপ্তার ৩

সাভারে আবারও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ নিয়ে...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

খোলামেলা স্বীকারোক্তি জাহ্নবী কাপুরের

বলিউড অঙ্গনে তারকা সন্তানদের নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। এর মধ্যে অভিনেত্রী...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ছাত্রদলের শোডাউন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ককটেল হামলা, নৈরাজ্য ও লক...

বিশ্ব কুস্তিতে ইরানের জয়জয়কার!

কুস্তি জগতের আন্তর্জাতিক আঙিনায় আরও একবার নিজেদের অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব প্রমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা