শিক্ষা

বঙ্গবন্ধুর ইতিহাস মানে বাংলাদেশ

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয়: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেছেন, বঙ্গবন্ধুর জীবন মানে বাংলাদেশের জীবন। বঙ্গবন্ধুর ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের ইতিহাস আলোচনা করতে গেলে বঙ্গবন্ধুর ইতিহাস আসবেই।

আরও পড়ুন: গৌরীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা

২৬ মার্চ (শনিবার) দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নের দিকে জননেত্রী শেখ হাসিনা লক্ষ্য করেছেন তা নয়। তিনি বলেছেন, আমার শুধু ভালো কর্মী হলে চলবে না, আমার ভালো ছাত্র হতে হবে, যোগ্য ছাত্র হতে হবে। যে ছাত্রটি নিজের জীবন গঠনের মধ্যদিয়ে দেশ ও জাতি গঠনে অবদান
রাখবে। আমরাও সেরকম ছাত্রছাত্রী এখান থেকে বের করতে চাই।

আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুই মুখ্য ভূমিকা নিয়েছিলেন। তিনি ছিলেন রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার প্রস্তাবক। ১৯৪৭ সালের ৬/৭ সেপ্টেম্বর ঢাকার একটি বাড়িতে যুব সম্মেলনে ভাষা আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়েছিল।

আরও পড়ুন: ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

তরুণদের উদ্দেশে তিনি বলেন, সংস্কৃতির প্রধান বাহন ভাষা। সংস্কৃতিবিহীন জাতি মুখ ও বধিরসম। তাই আমাদের শিল্প-সংস্কৃতি চর্চার দিকে মনোনিবেশ করতে হবে।

অধ্যাপক ড. আহমেদুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সুজন আলী, বঙ্গবন্ধু-নীল দলের সাধারণ সম্পাদক ড. মো. সেলিম আল মামুন প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা