শিক্ষা

রাবিতে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু 

খোরশেদ আলম, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

আরও পড়ুন: বিএনপি নির্বাচনকে ভয় পায়

বুধবার (৯ মার্চ) সকাল ৯ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের উত্তর পাশে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক ক্লাব এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী চলবে আগামী ১১ মার্চ পর্যন্ত।

আয়োজকরা জানান, এ বছরের পহেলা জানুয়ারি থেকে প্রদর্শনীর জন্য ছবি আহ্বান করা হয়। সেখানে ‘উন্মুক্ত থিমে’ বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশ থেকে চারশত আলোকচিত্রী এই প্রদর্শনীর জন্য ২ হাজার ১০০ টিরও বেশি ছবি জমা দেন। সেখান থেকে বাছাই করে ১২৮টি ছবি এই তিন দিন ধরে প্রদর্শন করা হবে।

প্রদর্শিত ছবিগুলো দর্শনার্থীরা ক্রয় করতে চাইলে ফটোগ্রাফারের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন। এছাড়াও সেরা আলোকচিত্রীদের জন্য সর্বমোট ৩১ হাজার টাকা প্রাইজমানির পাশাপাশি টি-শার্ট, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।

আরও পড়ুন: বিএনপির ষড়যন্ত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে

প্রদর্শনীর বিষয়ে জানতে চাইলে সংগঠনের জনসংযোগ সচিব বাধন রায় বলেন, ‘প্রথমবারের মতো রাবিতে আমরা আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ফটোগ্রাফার ও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অংশ নেওয়া আলোকচিত্রীদের ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে আন্তর্জাতিক মানের বেশ কয়েকটি চিত্র রয়েছে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা