শিক্ষা

হল সম্মেলন সামনে রেখে রাবি ছাত্রলীগের কর্মী সমাবেশ শুরু 

খোরশেদ আলম, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলনকে সামনে রেখে ১৭টি আবাসিক হলে পর্যায়ক্রমে কর্মী সমাবেশ শুরু হয়েছে। প্রথমদিন সোমবার (৭ মার্চ) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শের-ই-বাংলা ফজলুল হক এবং মতিহার হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: সুচরিতা আমার মায়ের মতো

এরপর দ্বিতীয় দিন (৮ মার্চ) শাহ্ মখদুম, সৈয়দ আমীর আলী এবং নবাব আব্দুল লতিফ হল, তৃতীয় দিন (৯ মার্চ) শহীদ ড. শামসুজ্জোহা, সোহরাওয়ার্দী এবং মাদর বখশ হলে সমাবেশ অনুষ্ঠিত হবে। শেষ দিন (১০ মার্চ) মেয়েদের হলসমূহ এবং শহীদ হবিবুর রহমান ও জিয়াউর রহমান হলে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

কর্মী সমাবেশের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আগামী ১৪ মার্চের হল সম্মেলনকে সামনে রেখে কর্মী সমাবেশ করা হচ্ছে। সম্মেলনকে সফল করতে কর্মীরা কি ভাবছে, তারা কি করতে চাই, কোন ধরনের নেতৃত্ব চাই সেসব বিষয়ে কথা হচ্ছে। পাশাপাশি পদ প্রত্যাশীদের মতামত নিচ্ছি। একই সাথে সম্মেলনকে সফল করতে তাদের কাছে থেকে কিছু দিকনির্দেশনা নিচ্ছি এবং আমরা তাদের দিকনির্দেশনা দিচ্ছি।’

এদিকে দীর্ঘ ছয় বছর পর আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের হল সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। কে আসছেন হলের দায়িত্বে এ নিয়ে আবাসিক শিক্ষার্থী ও নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।

আরও পড়ুন: পাইলটের দক্ষতায় বেঁচে গেছি

এছাড়া পদপ্রত্যাশীদের ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে ক্যাম্পাসের টুকিটাকি চত্বর, বিভিন্ন একাডেমিক ভবন ও আবাসিক হলগুলো। প্রতিদিন রাতে বিভিন্ন হলের পদপ্রত্যাশীরা কর্মীদের নিয়ে ঝটিকা মিছিল বের করছে। সব মিলিয়ে ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ ৬ বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে গত ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি হল সম্মেলন হওয়ার কথা থাকলেও তা ‘অনিবার্য’ কারণ দেখিয়ে স্থগিত করা হয়।

আরও পড়ুন: রুশ হামলায় ইউক্রেনে মেয়র নিহত

ছাত্রলীগ দফতর সূত্রে জানা যায়, ২০২০ সালে হল সম্মেলনের তারিখ ঘোষণার পর পদ প্রত্যাশীদের কাছ থেকে সিভি আহ্বান করা হয়। এতে সম্মেলনের জন্য ১৭ টি হল থেকে মোট ৪১৬ জন পদ প্রত্যাশী সিভি জমা দেন।

হল সম্মেলনের বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া বলেন, ‘অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত ও প্রকৃত সৈনিকদেরই হল সম্মেলনের নেতৃত্বে নিয়ে আসা হবে। জামাত-শিবিরদের প্রতিহত করতে এবং আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে প্রতিটি হলে ক্লিন ইমেজধারী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে গ্রহণযোগ্যতা আছে এমন নেতৃত্বই আনা হবে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা