শিক্ষা

মমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

সান নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন মমেক অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ।

আরও পড়ুন: দাম বেশি রাখায় তেলের দোকান সিলগালা

জানা গেছে, সার্জারি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অপবাদ ছড়ানোর অভিযোগে এই বানোয়াট ঘটনার ‘নাটের গুরু’ মমেক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানকে ৩ বছরের জন্য বহিষ্কার করেছে একাডেমিক কাউন্সিল।একই সঙ্গে ৫৫ ব্যাচের ফয়জুর রহমান আকাশ ও তামান্না তাসিকিনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়া এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে আরও ৭ জনকে। তারা হলেন- সুনীতি কুমার দাস, সানবীম খান, মাহিদুল হক, তানবিন হাসান, কাশফি তাবরীজ, রাজু কর্মকার ও সাখাওয়াত হোসেন সিফাত।

অন্যদিকে, একই ঘটনায় আরও ৮ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। তারা হলেন- মাহমুদুজ্জামান, মেহরাব হোসেন, নাজমুস সাকিব, রিজভী আল নাহিয়ান হিয়া, জিম রহমান, সাকিব খান শাওন, জেরিন তাসনিম ও জিহাদুল হক তাঈব।

আরও পড়ুন: জায়েদকে ১৮ সংগঠনের বয়কট

মমেক অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ জানান, গত ২৩ ফেব্রুয়ারি মমেক হাসপাতালের সামনে কথিত এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ তুলে প্রফেসর ডা. আবুল কালাম আজাদের অপসারণ দাবি করে মানববন্ধন করে একদল শিক্ষার্থী। এ ঘটনায় মমেক হাসপাতালের ভেতরে বাইরে আলোচনা-সমালোচনা সৃষ্টি হলে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির প্রতিবেদনে জানা যায় ‘যৌন হয়রানির অভিযোগ পূর্বপরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক’।

পরে কলেজের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এ ঘটনায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে ১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও ৮ জনকে সর্তক করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা