শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান

সান নিউজ ডেস্ক: করোনা সংক্রমণ কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল-কলেজে খুব শিগগিরই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী সপ্তাহেই পুরোদমে ক্লাস শুরুর ঘোষণা আসতে পারে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জানা গেছে।

আরও পড়ুন: বোমার আঘাতে কাঁপছে ইউক্রেন

বৃহস্পতিবার (০৩ মার্চ) সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

করোনা সংক্রমণের কারণে দুই বছর দুই ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সবশেষ গত ২২ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু করা হয়েছে। এ ধাপে করোনা টিকার দুটি ডোজ নেওয়া শিক্ষার্থীদের ক্লাসে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদের বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজে পাঠদান করতে কড়া নির্দেশও দেওয়া হয়েছে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, গত দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেক পিছিয়ে গেছে। সেটি পুষিয়ে নিতে শ্রেণি ক্লাসের পাঠদান স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহ থেকে মাধ্যমিকের সব স্তরের একটি বিষয়ের ক্লাস বাড়ানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে স্কুল-কলেজে স্বাভাবিক ক্লাস করানোর ঘোষণা দেওয়া হতে পারে।

আরও পড়ুন:রাজধানীতে সড়ক ঝরল এক প্রাণ

তিনি আরও বলেন, এরই মধ্যে মাধ্যমিকের ১ কোটি ৩৬ লাখ প্রথম ডোজের টিকা পাওয়া শিক্ষার্থীর মধ্যে ১ কোটি ৫ লাখকে দ্বিতীয় ডোজের আওতায় আনা হয়েছে। বর্তমানে শুধু ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীসহ যাদের দ্বিতীয় ডোজের সময় হয়নি তারা বাকি রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের সবাইকে দ্বিতীয় ডোজের আওতায় আনা সম্ভব হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালানায় ২০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা