ক্ষেপণাস্ত্র ও বোমার আঘাতে কেঁপে উঠছে রাজধানী কিয়েভ (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

বোমার আঘাতে কাঁপছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রধান শহরগুলোতে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। বিশেষ অভিযানের সপ্তম দিনে উত্তর, দক্ষিণ ও পশ্চিমের সীমান্ত শহরগুলোতে ধ্বংসাত্মক হামলা চালায় রুশ বাহিনী। একের পর এক ক্ষেপণাস্ত্র ও বোমার আঘাতে কেঁপে উঠছে রাজধানী কিয়েভ।

অন্যদিকে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সামরিক বহর কিয়েভের ১৫ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। সেখানে দ্বিতীয় দফার বড় হামলা ও ব্যাপক ধ্বংসযজ্ঞের আশঙ্কা করা হচ্ছে।

অপরদিকে চলমান হামলার মধ্যেই গতকাল ইউক্রেনের প্রতিনিধিদল আলোচনার টেবিলে বসতে বেলারুশের উদ্দেশে রওনা দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তারা আলোচনাস্থলে পৌঁছবে বলে জানা যায়। রুশ সেনাদের একটি দল তাদের নিরাপদ করিডর দিচ্ছে বলে রাশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে।

হামলার নিন্দা করে জাতিসংঘে প্রস্তাব:
জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা ও সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। সদস্য দেশগুলোর মধ্যে মাত্র পাঁচ দেশ এর বিপক্ষে ভোট দিয়েছে। দেশ পাঁচটির মধ্যে রয়েছে- রাশিয়া, মিত্র বেলারুশ, ইরিত্রিয়া, সিরিয়া এবং উত্তর কোরিয়া। এছাড়া চীন গত সপ্তাহের নিরাপত্তা পরিষদের ভোটের মতোই ভোট দেওয়া থেকে বিরত থাকে। ১৯৩ সদস্যের মধ্যে ১৪১টি দেশ এতে সমর্থন দেয়। বাকিরা ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।

আরও পড়ুন: ইউক্রেনের দুই ফুটবলার নিহত

দেশটির মারিওপোলে ব্যাপক প্রাণহানি ও খারসানে রুশ নিয়ন্ত্রণসহ কিয়েভের আশপাশে চলছে ব্যাপক লড়াই। রুশ বাহিনীর হামলায় এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি ঘটেছে। কিয়েভসংলগ্ন পশ্চিম দিকের শহর ইরপিনে রুশ হামলায় অনেক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা