বিশ্ববিদ্যালয়ের দুই সাবেক শিক্ষক ক্যাম্পাসে যান (ছবি: সংগৃহীত)
শিক্ষা

তোমাদের দাবি পূরণ হবে: ড. জাফর ইকবাল 

ক্যাম্পাস প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙার জন্য আহ্বান জানিয়েছেন অধ্যাপক ড. জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক।

বুধবার (২৬ জানুয়ারি) ভোর ৪টায় বিশ্ববিদ্যালয়ের এই দুই সাবেক শিক্ষক ক্যাম্পাসে যান।

জাফর ইকবাল শিক্ষার্থীদের অনশন ভাঙার জন্য আহ্বান জানিয়ে বলেন, ‘জীবন অনেক বেশি মূল্যবান। তুচ্ছ বিষয় নিয়ে জীবন অপচয় করা যাবে না।’

বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক বলেন, আজ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলের সাথে আলোচনা হয়েছে। তারা আমার বাসায় এসেছিল। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা যা চাইছো, যে দাবি তোমাদের তা পূরণ হবে। তাদের সাথে আলোচনার পর আমরা আর দেরি করিনি, সরাসরি তোমাদের কাছে চলে এসেছি। আমরা তোমাদের অনশন না ভাঙিয়ে এখান থেকে যাবো না।

অধ্যাপক জাফর ইকবাল বলেন, আজকে তোমাদের পানি পান না করিয়ে আমি ক্যাম্পাস ছাড়বো না। আমি তোমাদের এখন সব কথা বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারি তোমাদের দাবি পূরণ হবে।

এ সময় অধ্যাপক ইয়াসমিন হক এমন ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সিনিয়র শিক্ষকদের দায় নিতে বলেছেন। তারা সক্রিয় থাকলে এবং আন্তরিক হলে আজকের এই পরিস্থিতি তৈরি হতো না।

ড. মুহম্মদ জাফর ইকবাল দীর্ঘদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২৫ বছরের শিক্ষকতা জীবন শেষে ২০১৯ সালে অবসরে গেছেন তিনি।

আরও পড়ুন: শাবিপ্রবির সাবেক পাঁচ শিক্ষার্থী আটক

উল্লেখ, ১৭ জানুয়ারি থেকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বাসবভনের সামনে শিক্ষার্থীদের অবস্থানের কারণে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন ভিসি ফরিদ উদ্দিন আহমেদ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা