ছবি: সংগৃহীত
শিক্ষা

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশব্যাপী এইচএসসি ও সমমান পরীক্ষা। করোনার কারণে এ বছর তিনটি নৈর্বাচনিক বিষয়ের মোট ছয়টি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ এইচএসসিতে পদার্থবিজ্ঞান প্রথমপত্র, আলিমে কোরআন মাজিদ ও কারিগরিতে (ব্যবসায় ব্যবস্থাপনা) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর শহীদ সরকারি সোহরাওয়ার্দী কলেজে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দুই ধাপে শুরু হওয়া এই পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ৩০ ডিসেম্বর শেষ হবে এই পরীক্ষা।

এ বছর ১১ শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবে। এদিকে সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা নিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো।

তথ্যমতে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে ছাত্রছাত্রীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী পরে প্রবেশ করলে তার নাম, রোল, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় এমন ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

প্রসঙ্গত, প্রতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহে এ পরীক্ষার আয়োজন করা হলেও করোনাভাইরাস মহামারীর কারণে যথাসময়ে এ বছর পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য আগামী ৩ জানুয়ারি পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

সাননিউজ/এএএইচ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা