জাবি
শিক্ষা

জাবির শিক্ষার্থীদের টিকা নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এখনো যারা টিকা নেননি, তাদের ২৭ সেপ্টেম্বরের মধ্যে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করে টিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের বয়স ১৮ বা ১৮–এর বেশি এবং জাতীয় পরিচয়পত্র নেই, তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে (২১ সেপ্টেম্বর) জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করে এর নিবন্ধিত নম্বর এই লিংকে http://103.113.200.28/student_covidinfo/ প্রবেশ করে দিতে হবে। সনদপ্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষার্থী যাতে স্থানীয় পর্যায়ে টিকা পেতে পারেন, সেই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ পদক্ষেপ নেবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, যারা ইতিমধ্যে টিকার প্রথম বা দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদের তথ্য অতিসত্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য বলা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা