শিক্ষা

খুলছে মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহে থেকে খুলছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। একই সাথে রোববার (১২ সেপ্টেম্বর) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমও শুরু হবে।

চার শর্ত মেনে সব বয়স্ক ও সহজ কোরআন শিক্ষা কেন্দ্র সপ্তাহে প্রতি সোম ও বুধবার খোলা রেখে ক্লাস শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ ব্যাপারে বিভাগীয় ও জেলা পর্যায়ে ফাউন্ডেশনের পরিচালক ও উপ-পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুকরণের লক্ষ্যে সরকার আগামী রোববার (১২ সেপ্টেম্বর) সশরীরে বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির ক্লাস শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সপ্তাহে ছয়দিন করে পঞ্চম, অষ্টম ও এসএসসি ক্লাস এবং সপ্তাহে একদিন করে অন্যান্য শ্রেণির ক্লাস নেওয়ার বিষয়ে এবং প্রাক-প্রাথমিক শ্রেণির ক্লাস আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

চিঠিতে সরকারের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৭ম পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত শিক্ষা কেন্দ্রগুলোর মধ্যে সব বয়স্ক শিক্ষা কেন্দ্র এবং সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে মানতে হবে যে সব শর্ততা হলো:

শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। এক্ষেত্রে অন্যান্য বিষয়ের সঙ্গে আবশ্যিকভাবে প্রত্যেককে মাস্ক পরিধান করতে হবে। এছাড়া কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও পানির ব্যবস্থা রাখতে হবে।

আবশ্যিকভাবে সামাজিক দূরত্ব রক্ষা করতে হবে।

ক্লাস চলাকালে অভিভাবকদের শিক্ষা কেন্দ্রে উপস্থিতি নিরুৎসাহিত করতে হবে।

শিক্ষকদের কোডিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা