শিক্ষা

ইবির ছাত্রী হলে চুরি

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : আবারও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে চুরির ঘটনা ঘটেছে। এর আগে তিনটি আবাসিক ছাত্র হল ও একাডেমিক ভবনে চুরির ঘটনা ঘটে।

শনিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের গ্রিল কেটে চুরি করা হয়েছে বলে জানা যায়। হলের দক্ষিণ ব্লক বা পুরাতন ব্লকের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার নয়টি কক্ষের জিনিসপত্র চুরি হয়েছে বলে নিশ্চিত করেছে হল প্রশাসন। এছাড়া হলের ডাইনিং থেকে অন্তত ছয়-সাতটি বেসিনের কল চুরি হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, করোনার কারণে আবাসিক হলগুলো বন্ধ থাকায় হলের কাজ চলছিল। অন্যান্য দিনের মতোই শ্রমিকরা কাজে এলে হলের নিচতলার বারান্দার গ্রিল ভাঙা দেখতে পান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেন তারা।

ঘটনাস্থল পরিদর্শন করে হলের নিরাপত্তাকর্মীরা জানান, প্রাচীর টপকে গ্রিল ভেঙে হলের ডাইনিংয়ে ঢোকে চোর। কক্ষের সামনে তালাগুলো পড়ে থাকতে দেখা যায়। এছাড়া কক্ষের ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে হল বন্ধ থাকায় কী কী জিনিস চুরি হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।

চুরি হওয়া কয়েকটি কক্ষের ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের রুমে সনদ, গুরুত্বপূর্ণ কাগজপত্র, ফ্যান, জামা-কাপড়, ট্রাঙ্ক, রাইসকুকারসহ রান্নার আসবাবপত্র ছিলো। তবে হলে না থাকায় কী কী হারিয়েছে তা বলতে পারেননি তারা। হলের নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভু্ইঁয়া, প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও ইবি থানা পুলিশ।

প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কী হারিয়েছে তা মেয়েদের সঙ্গে কথা না বললে বোঝা যাচ্ছে না। হল কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট মেয়েদের সঙ্গে কথা বলতে বলেছি।’

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টির খোঁজখবর রাখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

শাহজালালে ১৪ কেজি সোনাসহ মালয়েশিয়ানসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি সোনা জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা