শিক্ষা

১০ আগস্ট পর্যন্ত ঢাবির সব অফিস বন্ধের ঘোষণা

সান নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে কঠোর বিধিনিষেধ চলছে। এরই ধারাবাহিতায় নতুন করে বিধিনিষেধের বর্ধিত মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব অফিস আগামী ১০ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্যের নির্দেশনায় সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ অনুযায়ী করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১০ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে জরুরি পরিসেবাসমূহ যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস, চিকিৎসা, ইন্টারনেট সেবা, নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ জরুরি ব্যবস্থাপনা এই ছুটির আওতায় থাকবে না। পাশাপাশি বিজ্ঞপ্তিতে কঠোর বিধিনিষেধের এ সময়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য অনুরোধ করা হয়।

এতে আরও বলা হয়, যারা নিরাপত্তার কোনো দায়িত্বে নেই, বিশ্ববিদ্যালয়ের এমন সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এ ছুটির সময়ে নিজ বাসায় অবস্থান করবেন। তবে অতি জরুরি প্রয়োজনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে অফিস প্রধান কিংবা কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার অনুরোধ জানানো হয়।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা