শিক্ষা

অ্যাসাইনমেন্ট মনিটরিং করতে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন মনিটরিং এর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। তাতে বলা হয়েছে, মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের প্রথম ধাপের অ্যাসাইনমেন্ট এর কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা তা মনিটরিং করা প্রয়োজন।

মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং এর পরিচালক প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত নির্দেশনাটি শুক্রবার (৬ আগস্ট) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রথম ধাপের অ্যাসাইনমেন্টের মূল্যায়ন মনিটরিং করে ২৩ আগস্টের মধ্যে পাঠাতে হবে আঞ্চলিক পরিচালকদের কাছে। কীভাবে মূল্যায়ন জমা দিতে হবে, তার ছক প্রকাশ করেছে মাউশি।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব আঞ্চলিক পরিচালক তাদের নিজ নিজ অঞ্চলভুক্ত থানা বা উপজেলার সব সরকারি ও বেসরকারি কলেজের প্রথম দুই সপ্তাহের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমাদানের মোট সংখ্যা উপজেলা ও জেলাভিত্তিক এবং নিজ অঞ্চলের তথ্য–সারসংক্ষেপ সংযুক্ত ছক অনুযায়ী প্রস্তুত করবেন। ২৩ আগস্টের মধ্য এসব তথ্য-উপাত্ত মনিটরিং অ্যান্ড ইভল্যুশন উইংয়ের ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।

বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে এবং করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি কোনোভাবেই উপেক্ষা না করারও অনুরোধ করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা