শিক্ষা

 ১২ আগস্ট থেকে এইচএসসির ফরম পূরণ 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা শিক্ষা বোর্ড ২০২১ সালের এইচএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফরম পূরণ চলবে আগামী ১২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত।

শনিবার (৩১ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবার এইচএসসি পরীক্ষার জন্য নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে না। তাই এ সংক্রান্ত কোন ফি নেওয়া যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এবার বিজ্ঞান শাখার জন্য এক হাজার ১৬০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য এক হাজার ৭০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র ও ব্যবহারিক ফিসহ গতবছর যা ছিল এক হাজার ৯৪০ টাকা সেটাই থাকবে।

করোনার কারণে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি অনলাইনে জমা দিতে হবে। কোনভাবেই পরীক্ষার্থী বা অভিভাবককে প্রতিষ্ঠানে যেতে বলা যাবে না। প্রয়োজনে মুঠোফোনে যোগাযোগ করতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে শিক্ষামন্ত্রী দীপু মনির নির্দেশে এবার রেজিস্ট্রেশন ফির অর্থ কমানো হয়েছে। এছাড়া রেজিস্ট্রেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা যা গত বছর ২৫০ টাকা ছিল।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোন তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফরম ফিলাপ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এইচএসসির ফরম ফরম সংক্রান্ত কোন সমস্যা বা অতিরিক্ত অর্থ আদায় করলে ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমে ফোন করে (০২-৯৬৬৯৮১৫, ০২-৫৬৬১১০১৮১, ০২-৫৮৬১০২৪৮, ০১৬১০৭১১৩০৭, ০১৬২৫৬৩৮৫০৮, ০১৭২২৭৯৭৯৬৩) যোগাযোগে করতে বলা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা