শিক্ষা

সশরীরে সম্ভব না, অনলাইনেও জটিলতা

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি সাত কলেজের স্নাতক ও ডিগ্রির স্থগিত পরীক্ষাগুলো জুন মাসে শুরু করার পরিকল্পনা থাকলেও করোনা মহামারির কারনে এই মুহূর্তে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

দীর্ঘদিন বন্ধ থাকার কারনে সৃষ্ট সেশনজট কমাতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু হলেও করোনার কারনে সে পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

ঢাবি অধিভুক্ত সাত কলেজ সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে সশরীরে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না৷ বিকল্প হিসেবে অনলাইনে পরীক্ষা নিতে দেখা দিচ্ছে অনেক জটিলতা।

এ জটিলতার কারণ দেখিয়ে অনলাইনে পরীক্ষার বিপক্ষেও মত দিয়েছেন সাত কলেজের কয়েকজন অধ্যক্ষ।

এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মহসীন কবির বলেন, এখন পর্যন্ত আমরা অনলাইনে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু এ পরিস্থিতিতে চূড়ান্ত পরীক্ষা নেওয়ার জন্য যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তবে আমরা যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়ার পক্ষে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। আর অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে আমাদের তো একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। তাছাড়া অনলাইন পরীক্ষা নেওয়ার ব্যাপারে বড় ধরনের একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে। যা সাত কলেজ প্রশাসনের নেই।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

চেহারা ভাড়ায় লাখপতি!

অভিনয়ের পাঠ না থাকলেও এখন শুধু একটি সুন্দর চেহারা দিয়ে লাখ লাখ টাকা কামানো সম...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা